রাজধানীতে দুই শিশুর লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর বাসাবো ও সবুজবাগ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাদের লাশ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব বাসাবোর একটি ডোবা থেকে শামীম (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। শামীম একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরে  সবুজবাগের শেখের জায়গার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে সকাল সাড়ে ৯টার দিকে সাঈদ শাহাদৎ (৫) নামে আরও এক শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাচ্চা দুইটা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল।

 /এআরআর/বিটি/