পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স : আইজিপি

আইজিপিআইজিপি একেএম শহীদুল হক বলেছেন, কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখাবে প্রশাসন। চাঁদাবাজি বন্ধে প্রত্যেক জেলার পুলিস সুপারকে ( এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজ সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার বিকালে রাজধানীর গাতলীর পশুর হাট ও টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইজিপি বলেন, আমরা এখন পর্যন্ত পশুর গাড়িতে চাঁদাবাজির কোনও অভিযোগ পাইনি। তারপরও সুনির্দিষ্ট কোনও অভিযোগ পেলে বা গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআরআর/ এমএসএম/