এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে তিন বিদেশিসহ আটক ৮

-এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে তিন বিদেশিসহ আট জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) ।

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের কাছ থেকে এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে সকাল সাড়ে ১১ টায় ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

/ এআরআর/এসএনএইচ/