পুড়ে অঙ্গার টাম্পাকো

আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়লস লিমিটেড নামে একটি কারখানা। শনিবার ভোর ৬টা ৫ মিনিটে কারখানাটিতে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এত দগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জনই কারাখানার শ্রমিক। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ২৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ করছে।

বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আমানুর রহমান রনির পাঠানো কয়েকটি ছবিতে ফুটে উঠেছে আগুনের ভয়াবহতা। পাঠকদের জন্য তা দেওয়া হলো।

ছবি-১ ভবনের ভেতরে আগুনের কুন্ডলি দেখা যাচ্ছেভবনে আগুন লাগার পর মুহূর্তেই প্রতিটি ফ্লোরে তা ছড়িয়ে পড়ে। আর বাইরে কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।

ছবি-২ ভবনের ভেতরে দাউ দাউ করে জলছে আগুন আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ভবনের কিছু অংশ খসে পড়তে শুরু করে।
ছবি-৩ এক পর্যায়ে ধসে পড়েছে ভবনের এক অংশআগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়ার তীব্রতা কমেনি। বাইরে স্বজনদের অপেক্ষা।
ছবি-৪ আগুন নেভনোর চেষ্টা করছেন এক ফায়ার কর্মীফায়ার সার্ভিসের উঁচু মই থেকে ভবনের বিভিন্ন তলায় পানি ছিটাচ্ছেন এক কর্মী।

ছবি-৫ আগুন নেভাতে ভেতরে পানি দিচ্ছেন ফায়ার কর্মীরাপাশের ভবনের টিনের ছাদ থেকে ফায়ার কর্মীদের পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা।

ছবি-৬ আগুণ নেভানে ফায়ার কর্মীদের সহায়তা করছেন সাধারণ মানুষফায়ার কর্মীদের সহযোগিতা করছেন সাধারণ মানুষ।

ছবি-৭ আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলিআকাশে ধোঁয়ার কুণ্ডুলি।

ছবি-৮ ছবিই বলে দিচ্ছে আগুনের ভয়াবহতাআগুনে ধসে পড়েছে ভবনটি। ছবিই বলে দিচ্ছে আগুনের ভয়াবহতা।

/এআরআর/এসএনএইচ/টিএন/