ছবিতে টাম্পাকো ট্রাজেডি

শনিবার ভোরে টঙ্গীর শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড নামে এক মোড়ক প্রস্তুতকারী কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের আশঙ্কা করা হলেও, পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত। অনেক শ্রমিক রয়েছেন নিখোঁজ। তাদের খোঁজে এখনও কারখানা প্রাঙ্গলে ভিড় জমাচ্ছেন স্বজনরা। মর্মান্তিক এ দুর্ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার তোলা ছবিগুলোর ওপর ভিত্তি করে তৈরি এ প্রতিবেদনে উঠে এসেছে দুর্ঘটনা ও মানবিকতার নানান দিক। ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের আলোকচিত্রী সাজ্জাদ হোসেন।

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

কারখানার অভ্যন্তরে জমা বিভিন্ন রাসায়নিকের আকর

আগুন নেভানোয় ফায়ার সার্ভিসের তৎপরতা

আগুন নেভানোয় ফায়ার সার্ভিসের তৎপরতা

কারখানার ভেতরে পুড়ে গেছে উৎপাদিত পণ্য

ফায়ার সার্ভিসের দুঃসাহসিক তৎপরতাগুলোর একটি

টাম্পাকো কারখানার বিশাল পরিসরে আগুন, ধস এবং আগুন নেভানো কার্যক্রম

ধসে পড়া ভবন, চলছে আগুন নেভানোর চেষ্টা

ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক

গোটা ভবনে ছড়িয়ে পড়ে আগুন, চলছে নেভানোর চেষ্টা

নিখোঁজ স্বজনের খোঁজে কারখানা প্রাঙ্গণে অপেক্ষমান এক ব্যক্তি

/এইচকে/আপ-এমও/