গাজীপুরের টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। বুধবার দুপুরে ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণে আগুনের ঘটনায় ওইদিনই নিহত হয় ২৪ জন শ্রমিক। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। একই দিন বিকালে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় আরও চারজনের মরদেহ। পরে সোমবার সকালে ও দুপুরে ফের চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তখন নিহতের সংখ্যা দাঁড়িয়েছিলো ৩৩ জনে।
উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে।
- কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
- সাড়ে পাঁচহাজার বয়লারের ফিটনেস দেখতে মাত্র ৬ জন পরিদর্শক!
/এমও/