তেজগাঁয়ের বেগুনবাড়ির পাশের বস্তিতে থাকে সুমি ও তার পরিবার। পরিবার বলতে বাবা মাসহ দুই ভাই ও দুই বোন। বাবা অন্ধ আর মা ভিক্ষে করে সংসার চালান। ১৩ বছরের সুমি বুধবার, ঈদের দ্বিতীয় দিনও ছোট ভাইকে নিয়ে বেরিয়েছে মাংসের খোঁজে। মগবাজার রেললাইনের পাশেই দেখা ওদের সঙ্গে। কথা বলতে চাইলে দুই ভাইবোন এসে দাঁড়ায় সামনে। দরিদ্রতা জেঁকে ধরে ওদের শরীর। উস্কোখুস্কো চুল, চেহারা মলিন, চামড়া ঠেলে বেরিয়ে এসেছে হাড়। হরেক রেসিপির ঈদ ওদের অজানা। চোখে আঙ্গুল দিয়ে যা দেখিয়ে দেয় ‘ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে।’
সুমি বলে, ‘আমরাতো গরিব মানুষ। গরিব বইল্যা এখানে আসতে হয়, টাকা নাই, টাকার অভাবে কোরবানিও দিতে পারি না। কিইন্যাও খাইতে পারি না। তয় কালকে দুপুরের পরে গোস্ত টোকাইতে বাইর হইছিলাম। সমর্থ নাই দেইখ্যা মাংস টোকাইতে আসি। কাল কাডলবাগান ঢাল (কাঁঠালবাগান ঢাল), বাংলামোটরে টোকাইছি। আইজও আসছি এখানে (ইস্কাটন)। তয় এখনও পাই নাই। হেরা কয়, আরও পরে দিবো, চারটার দিকে আইতে কইছে।’ মগবাজার রেললাইনের পাশের সড়কে দাঁড়িয়ে কথাগুলো বলেন সুমি।
ঈদে মাংস পেয়েছে কিনা জিজ্ঞেস করতেই পাশ থেকে সাত বছরের আল আমিন জানায়, ‘পাইছি, মাইনষের কাছ থাইক্যা চাইয়া নিছি। পরে মায়ে রানছে, খাইছি।’
খালা খালুর সংসারে থাকেন ৯ বছরের ইব্রাহীম। বাবা-মা কোথায় জিজ্ঞেস করতেই তার উত্তর, বাবা মা মারা গেছে।খালু তার কাছে নিয়া আসছে।তার সঙ্গে কাচা তরকারি বেঁচি কারওয়ান বাজার রেললাইনের পাশে।বাড়ি কোথায় জানতে চাইলে ইব্রাহীম বলে চলে, বাপের বাড়ি রংপুর আর মার বাড়ি ভোলা।বাপে পরিচয় দেয় নাইতো তাই বাপের বাড়ি চিনি না। মার লগে নানাবাড়িতেই থাকতাম, ওই বাড়িই চিনি। বছর গেলে কাপড় পাই না,কেউ আমাদের কিছু দিতে চায়না, ভালো সুবিধাগুলো পাই না। তাইতো আমরা এই রেললাইনের পাশের বস্তিতে থাকি।তাও মাঝে মাঝে ভাইঙ্গা দেয়।তারপর আবার বস্তি তুলি, সেখানে সবাই মিইল্যা থাকি।বাবা-মা তরকারি বেঁচে।তারাতো আর মাংস কিনতে পারে না।বছরে এই একবারই মাংস খাই, কোরবানির সময়ে যারা কোরবানি দেয় তাদের থিকে নিয়ে।কেউ দেয়, আবার কেউ দেয় না।ফ্রিজে ঢুকাইয়া থোয়, খারাপ ব্যবহারও করে কেউ কেউ। তবে সবাই এক না, অনেকেই আবার মাংস দেয়।তবে আগে মানুষ বেশি দিতো, এখন আর বেশি দেয় না কথাগুলো বেশ গুছিয়ে বলেন মোহাম্মদ সানি তেজকুনীপাড়ার কলোনীবাজার স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।বাবা-মা, দাদা-দাদিসহ পরিবারের আটজনকে নিয়ে সানি থাকে বেগুনবাড়ি বস্তিতে।
/এইচকে/আপ-এবি