রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের ফাঁকে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিশ্ব নেতাদের উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন আনুষ্ঠানিকভাবে বিজয়ী তানজিনা ও রুথের নাম ঘোষণা করেন।
এই প্রতিযোগিতার আয়োজক যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল কমিশন অন ফাইন্যান্সিং গ্লোবাল এডুকেশন অপরচুনিটি যা এডুকেশন কমিশন হিসেবে পরিচিত। গ্লোবাল এডুকেশন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও এডুকেশন কমিশনের চেয়ারম্যান গর্ডন ব্রাউন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- তরুণ প্রজন্ম ভবিষ্যত শিক্ষা ব্যাবস্থা নিয়ে কী ভাবছে, সে বিষয়ে তাদের মতামত ভিত্তিক ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে এই প্রতিযোগিতা হয়।
কানাডায় জন্মগ্রহণ করা তানজিনা (১৯) এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার বাবা সিলেট থেকে কানাডায় অভিবাসী হয়ে টরেন্টোতে ব্যবসা করছেন। তানজিনার বাবা নুরুল মোস্তফা রায়হান জানান, আমার মেয়ের জন্ম ও বড় হওয়া কানাডায় হলেও সে উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের সংস্কৃতি পেয়েছে।
প্রতিযোগিতায় নেপালী মেয়ে প্রীতি শাক্য (২৩) দ্বিতীয় ও ব্রাজিলিয়ান মেয়ে গুস্তাভো সান্তানা (৩০) তৃতীয় পুরস্কার জিতেছে। প্রতিযোগিতায় ১৩ থেকে ৩০ বছরের বয়সী মেয়েরা অংশগ্রহণ করে।
এতে প্রতিযোগিদের দু’টি প্রশ্ন করা হয়েছে, যার উত্তর তাদের ত্রিশ সেকেন্ডের মধ্যে দিতে হয়েছে। প্রশ্ন দু’টি ছিল- (১) আপনার ভবিষ্যতের প্রস্তুতির জন্য কোন শিক্ষাকে সেরা মনে করেন? (২) আপনি ভবিষ্যতে কি ধরণের বিদ্যালয় দেখতে চান? সূত্র: বাসস।
- ঈদের সময়ে যে কারণে বাড়ে সড়ক দুর্ঘটনা
- বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠাতে প্রবাসীদের জনমত তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
/এমও/