কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে মো. হাবিবুর রহমান, আবদুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশগ্রহণ করেন। কমিটি অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২০১০-২০১১ হতে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অডিট আপত্তির সঙ্গে অনেকগুলো টাকা সংশ্লিষ্ট থাকার কারণে কমিটি কিছুটা হতবাক হয়েছে। আমরা বলেছি দ্রুত এই অডিট আপত্তিগুলো যাতে নিষ্পত্তি হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য।’
বৈঠকে জানানো হয়, বাংলাদেশে অপারেটরকারী দেশি-বিদেশি এয়ারলাইনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অনেক বিমান সংস্থা নতুন রুট সন্ধান করছে এবং সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধির আবেদন রয়েছে। দেশি এয়ারলাইনসমূহের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ লিমিটেড এবং নভোএয়ার লিমিটেড আন্তর্জাতিক ও অত্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে।
- পল্টনে পুলিশের গুলিতে রিকশাচালক আহত, তদন্ত কমিটি গঠন
- জামানত ছাড়াই এলসি অনুমোদনে অগ্রণী ব্যাংকের ক্ষতি ২২৫ কোটি টাকা
/ইএইচএস/এমও/