বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার জন্য জাপানি প্রতিষ্ঠান ‘নিপ্পন কয়ী’ কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার সকালে কুর্মিটোলায় বেবিচকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং নিপ্পন কয়ী কোম্পানির ডেপুটি ডিরেক্টর জেনারেল তশিকাজু কামবার উপস্থিত ছিলেন।
বেবিচকের চেয়ারম্যান জানান,‘বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে। একাজে ব্যয় হবে ১২০ কোটি টাকা।এ প্রতিষ্ঠানটি সম্ভাব্যতা যাচাইয়ে স্থান ও মাস্টার প্ল্যানিং-এর কাজ করবে।’
উল্লেখ্য, ২০১০ সালের ৯ মার্চ বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
/সিএএইচ/এসএনএইচ/ এপিএইচ/