আগামীকাল সরকারি অফিস খোলা

বাংলাদেশ সচিবালয়দেশের সব সরকারি অফিস আগামীকাল শনিবার (২৪ সেপ্টম্বর) খোলা থাকবে। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে আগেই এ সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রবিবার ছুটি ঘোষণা করায় ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হলো। সূত্র: বাসস।

/এআরএল/

আরও পড়ুন: 

তাসকিন-সানির বোলিং অ্যাকশন বৈধ