আজ সব সরকারি অফিস খোলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারদেশের সব সরকারি অফিস আজ শনিবার (২৪ সেপ্টম্বর) খোলা থাকবে। ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ সেপ্টেম্বর অফিস বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে আগেই এ সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে শনিবার অফিস খোলা থাকার কথা জানানো হয়।

গত ৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর রবিবার ছুটি ঘোষণা করায় ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হলো। এ কারণে আজ শনিবার কর্মদিবস হিসেবে পালিত হবে। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ
ডিএমপির দেওয়া তথ্য ফরম: ২০ লাখ পরিবারের সাড়া

/এফএস/