প্রত্যেক জেলায় রেললাইন হবে: পরিকল্পনামন্ত্রী



আ হ ম মুস্তফা কামালদেশের সব জেলায় রেললাইন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে বিকেল ৫ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।
দেশের প্রতিটি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যেসব জেলায় রেললাইন নেই, সেসব জেলায় নতুন রেললাইন স্থাপন করা হবে। আর যেসব জেলায় রেল লাইন আছে, সেসব লাইন সংস্কার করা হবে।
/ইএইচএস/ এমএনএইচ/