পুরান ঢাকায় দগ্ধ দু’বছরের শিশুর মৃত্যু

ঢামেকপুরান ঢাকার এক বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ সনজিদা (২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত‌্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সানজিদার শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।’

গত বৃহস্পতিবার ভোরে চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির মো. জাহাঙ্গীরের টিনশেড বাড়ির একটি কক্ষে আগুন লাগলে ওই পরিবারের চারজন দগ্ধ হয়। অন্য দগ্ধ ব্যক্তিরা হলো- নিহত সানজিদার বাবা রেজাউল করিম (২৭), মা রানী (২২) এবং বোন আনিকা (৩)। তাদেরও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এআইবি/এসএনএইচ/