রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মো. সালাহউদ্দিন (৫০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়ার শ্রীরাম গ্রামে। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘নিহত সালাহউদ্দিনের শ্বশুর বাড়ি মালিবাগে। আজ সকালে মোবাইলে কথা বলতে বলতে তিনি মালিবাগ রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় গাজীপুরগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’
তিনি আরও বলেন, ‘আবেদন করায় নিহতের আত্মীয়-স্বজনের কাছে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।’
/এআইবি/এসএনএইচ/এসটি/