সাংবাদিকতা করতে গিয়ে এখন পর্যন্ত কোনও সাংবাদিক জেলে যায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সৎ সাংবাদিকতার ক্ষেত্রে আইসিটি আইনের ৫৭ ধারা কোনও বাধা নয় বলে মন্ত্রী দাবি করেছেন।
তিনি বলেন, আগামীকাল বুধবার তথ্য অধিকার দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তথ্য সচিব মুর্তজা আহমেদ, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসআই/এসটি/