প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া ও কার্ড পাঠিয়েছেন নরেন্দ্র মোদি

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া ও কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভ কামনা জানিয়ে পাঠানো এই ফুলের তোড়া ও শুভেচ্ছা কার্ড ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে ভারতীয় দূতাবাস। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য জানায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশে ফিরে আসছেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী এক চিঠিতে ‘কঠিন সময়ে আশার বাতিঘর’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জনগণের সাহসিকতাপূর্ণ নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখেন, ‘আপনার সক্ষম দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন থেকে নিরাপত্তা, সব ক্ষেত্রে দ্রুত অগ্রগতি এবং সকল জনগণকে শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গেছে।’

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন ছিল।

গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়েন। ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কানাডা হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রওনা হন। ২০ সেপ্টেম্বর তিনি অধিবেশনে যোগ দেন। রাষ্ট্র পরিচালনাসহ বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ এবার প্রধানমন্ত্রীকে জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ পদকে সম্মানিত করা হয়। সূত্র: বাসস।

আরও পড়ুন- 


যেভাবে চিনবেন ভুয়া পুলিশ

/এফএস/