প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-অভ্যর্থনা জানানোর জন্য নির্ধারিত ১০টি স্পটের মধ্যে তিনটি স্পট অনেকটাই ফাঁকা রয়েছে। এগুলো হচ্ছে রেডিসন,বনানী ও মহাখালী। এছাড়া বাকি সাতটি স্পটে রয়েছে মানুষের ঢল।
এগুলো হচ্ছে- বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, জাহাঙ্গীর গেট, বিজয় স্মরণীর মোড়, সংসদ ভবন মোড় ও আসাদগেট সংলগ্ন গণভবন মোড়।
জানা গেছে, প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে কুড়িল-খিলক্ষেত বিশ্বরোড দিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে, জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে বিজয় স্মরণীর মোড় দিয়ে গণভবনে প্রবেশ করবেন। এ কারণে রেডিসন, বনানী ও মহাখালী স্পটগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি নেই বললেই চলে।
এদিকে বাকি সাতটি স্পটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াহেদ জয়ের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে সড়কে অবস্থান করছেন। তারা প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে স্লোগান দিচ্ছে। এছাড়া নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, বেলুন, দলীয় প্রতীক নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় রাস্তায় ঘোড়ার গাড়ি, হাতি,বাদ্যযন্ত্র নিয়ে বাদক দলও দেখা যায়।
/পিএইচসি/এআর/