মানবতাবিরোধী অপরাধী রমজান আলীর ঢামেকে মৃত্যু

মানবতাবিরোধী অপরাধী রমজান আলীমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রমজান আলী (৭৪) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রমজান আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।কারাগারে খবর দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রমজান আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। গত এপ্রিলে নরসিংদী জেলা শহরের কাউরিয়াপাড়া মহল্লার নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ট্রাইব্যুনালে তার বিচার চলছিল।
নরসিংদীর ডিবি পুলিশ রমজান আলীকে গ্রেফতারের পর জানিয়েছিল, তিনি  নিজের নাম গোপন রেখে দশ বছর ধরে নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া লঞ্চ ঘাটে বসবাস করছিলেন।ওই এলাকায় সবাই তাকে গফুর নামে চিনতো, যা তার ছদ্মনাম। তিনি ফেরি করে মাছের ব্যবসা করতেন।
/এআরআর/ এপিএইচ/