আমাদের দেশে কারখানাগুলোয় চাকরির একটা অসম ব্যবস্থা আছে। একজন ব্যক্তি গ্রাজুয়েট হলে সে চাইবে না শ্রমিক হিসেবে কারখানায় ঢুকতে। আমরা যখন কোনও কারখানা করছি তখন তাদের কথা ভাবছি না, তার জন্য সুযোগ তৈরি করছি না। বিডিজবস.কম এর সিইও ফাহিম মাশরুর এ কথা বলেন।
বাংলা ট্রিবিউন আয়োজিত বৈঠকিতে ফাহিম মাশরুর আরও বলেন, সামাজিক অস্থিরতার জন্য শিক্ষিত মানুষদের বেকারত্ব দায়ী। এটি সামাজিক সমস্যার একটা বড় কারণ। ভারতের অবস্থা ২০/২৫ বছর আগে আমাদের মতোই ছিল। কিন্তু তারা নিজেদের চেষ্টা ও পরিকল্পনায় পরিস্থিতি বদলে দিতে সক্ষম হয়েছে। বিশেষত আইটি ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত করেছে গ্রাজুয়েটদের।
সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় রফতানি বাণিজ্য ও ভবিষ্যৎ শীর্ষক এই বৈঠকিতে অংশ নিচ্ছেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও মাফরুহা সুলতানা, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এজিডব্লিউইবি এর সভাপতি মৌসুমী ইসলাম, ইএবি সভাপতি সালাম মুর্শেদী, বিডিজবস সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না, সাংবাদিক শওকত হোসেন মাসুম ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।
ছবি: সাজ্জাদ হোসেন।
/ইউআই/এফএএন/