ব্যাংকের সুদের হার কমানো না হলে লক্ষ্যমাত্রায় পৌছানো যাবে না। এটা ধ্রুব সত্য কথা। আমরা আমাদের সামনে প্রাথমিক যে সার্ভিস, নীতি এবং মনিটরিং থাকা উচিত তাই দেখতে পাচ্ছি না। যথাযথ নীতি নেই। কাগজে কলমে কিছু আছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। রফতানি বাণিজ্য ও ভবিষ্যৎ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এজিডাবলিওইবি এর সভাপতি মৌসুমি ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নতুন পণ্য সামনে আনতে চাইছি কিন্তু আমাদের সুযোগ সুবিধা করে দেওয়ার বিষয়টিতে সরকার গুরুত্ব দিয়ে দেখছে না। বিশেষত সেগুলোর ক্ষেত্রে সেগুলোতে সম্ভাবনার জায়গা আছে। চামড়া, মেডিকেল যন্ত্রপাতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে কিন্তু এসবে আমরা আমদানির ওপর নির্ভরশীল হয়ে আছি। তিনি আরও বলেন, আমাদের যে আভ্যন্তরীণ চাহিদা সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা রফতানি নিয়ে ভাবতে পারব। আমরা পণ্য গুণ যদি রক্ষা করতে পারি, যদি আমরা আমাদের সম্ভাবনার জায়গাগুলোতে যথাযথ গুরুত্ব দিতে পারি তাহলে আমরা নিশ্চয় ভাল করব।
পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে মৌসুমি বলেন, আমরা যখন রফতানিতে যেতে চেষ্টা করছি, ইপিবিতে গেলাম যখন তখন হতবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা যে কাজ করছি, বাজার তৈরি করতে যাচ্ছি তাদের ধারণাতেও নেই।
সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও মাফরুহা সুলতানা, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এজিডব্লিউইবি এর সভাপতি মৌসুমী ইসলাম, ইএবি সভাপতি সালাম মুর্শেদী, বিডিজবস সিইও ফাহিম মাশরুর, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল করিম মুন্না, সাংবাদিক শওকত হোসেন মাসুম ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।
ছবি: সাজ্জাদ হোসেন।
/ইউআই/এফএএন/