অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঘণ্টার ব্যবধানে ঢামেকে ৪জন ভর্তি

অজ্ঞান পার্টি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ঘণ্টার ব্যবধানে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ঢামেকের মেডিসিন বিভাগে তাদের সবাইকে ভর্তি করা হয়েছে।

ডিএমসির পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, অচেতন চারজনকে পাকস্থলি পরিষ্কারের পর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে লিটন ও রাশেদুল ইসলাম নামে দু’জনের পরিচয় জানা গেলেও অন্য দু’জনের পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে অচেতন অবস্থায় মতিঝিল থানার এসআই মনিবুর রহমান দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে তিনি এ ব্যাপারে কোনও তথ্য দিতে পারেনি।

অন্যদিকে, গুলশানের নর্দা এলাকায় ডাব থেয়ে রাশেদুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। রাশেদুল ইসলামের স্ত্রী শারমিন জানান, ডাব খেয়ে তার স্বামীর শরীব ঝিম ঝিম করে। এ অবস্থায় রিকশা নিয়ে রাশেদুল বাসায় চলে আসেন। তারপর তিনি অচেতন হয়ে পড়েন।

মানিকগঞ্জ থেকে ঢাকার নবারগঞ্জে কাগড় কিনতে এসে গুলিস্থান গোপাল শাহ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন লিটন (২৫) নামে এক ব্যক্তি। তাকে এক পথচারী অচেতন অবস্থায় উদ্ধার করে ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। লিটনের কাছে থেকে ৩০ থেকে ৪০ টাকা ছিনতাই হয়েছে বলে জানা যায়।

/এআইবি/এমডিপি/টিএন/

আরও পড়ুন:

‘ভারত-পাকিস্তান যুদ্ধ হলে এর প্রভাব বাংলাদেশেও পড়বে’

 

দল নতুন নেতৃত্ব নির্বাচন করলে সানন্দে মেনে নেব: শেখ হাসিনা

বিএনপির পরামর্শ শুনলে ভুয়া ভোটার তালিকা করতে হবে: প্রধানমন্ত্রী 

‘জয়ের আন্তর্জাতিক স্বীকৃতিতে মা হিসেবে আমি গর্বিত’