চুক্তিভিত্তিতে নিয়োজিত বর্তমান স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের মেয়াদ আগামী ১৯ অক্টোবর শেষ হচ্ছে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বেসরকারিকরণ কমিশনের সদস্য ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান আগামী ১৪ অক্টোবর পিআরএল যাবেন।
একই সঙ্গে সচিব (ওএসডি) এম আসলাম আলম বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ পেয়েছেন। আসলাম আলম এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।
এসআই/এমএনএইচ