নার্সারি পর্যায়ে শিক্ষার বাজেট কমানোর সমালোচনায় টিউলিপ সিদ্দিক

টিউলিপ রেজওয়ানা সিদ্দিকব্রিটেনে আর্লি এডুকেশন বা নার্সারি পর্যায়ের শিক্ষা খাতে কনসারভেটিভ পার্টির বাজেট কমানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন লেবার পার্টির শ্যাডো এডুকেশন মিনিস্টার ক্যাবিনেটে স্থান করে নেওয়া ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। সোমবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে তিনি এ সমালোচনা করেন।

টিউলিপ সিদ্দিক বলেন, 'শিক্ষা ক্ষেত্রে টোরী দলের গৃহীত আর্থিক প্রস্তাবনা স্থানীয় নার্সারি স্কুল গুলোর কাছে পিন খোলা টাইম বোমার মতই মনে হয়েছে। কনসারভেটিভ সরকারের এই ব্যায় সংকোচন নীতির কারণে স্থানীয় কাউন্সিল গুলো ২৫ শতাংশ আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই অবস্থা চলতে থাকলে ব্রিটেনের শত শত নাসারি স্কুল বন্ধ হয়ে যেতে পারে বলে মত দিয়েছে প্রধান শিক্ষকদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল এসোসিয়েশন।'

এ সময় তিনি শিক্ষামন্ত্রীর কাছে দুই বছর নার্সারি পর্যায়ের পড়াশোনার পর সরকারি খরচে সকলের জন্য কমপক্ষে ৩০ ঘণ্টারর চাইল্ড কেয়ার সেবা নিশ্চিতের দাবি জানান।

টিউলিপের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, 'নতুন বাজেট পরিকল্পনা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে আরও স্বচ্ছ করা হবে। কনসারভেটিভ সরকারের নতুন আর্থিক পরিকল্পনায় ৮৮ শতাংশ স্থানীয় কাউন্সিল শিক্ষা ক্ষেত্রে বাড়তি বাজেট সুবিধা পাবে।'

/এসএনএইচ/