তাজিয়া মিছিলে ছুরি বহনকারীকে আটকে দেয় পুলিশরাজধানীর সূত্রাপুরে ‘বিবিকা রওজা’ থেকে তাজিয়ে মিছিল বের হওয়ার আগে ছুরি বহনকারী এক একজনকে আটকে দেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০/২৫টি ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে ছুরিগুলো রেখে মিছিলে অংশ নিতে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছুরি বহনকারীকে আটকে দিয়ে বলেন, ‘ছুরি নিয়ে মিছিলে অংশগ্রহন করা নিষেধ। এগুলো নিয়ে যাওয়া যাবে না।’
তাজিয়া মিছিলে ছুরি বহনকারীকে আটকে দেয় পুলিশতাৎক্ষণিকভাবে ছুরিগুলো পাশের একটি দোকানে রেখে দেন পুলিশ কর্মকর্তারা। মিছিল শেষে দোকান থেকে ছুরিগুলো নিয়ে যেতে বলা হয় ওই ব্যক্তিকে। এ সময় মিছিল শেষে দোকানদারকে ছুরিগুলো ফেরত দিতে বলা হয়। পরে মিছিলে অংশগ্রহণ করতে ‘বিবিকা রওজা’র ভিতরে চলে যান ওই ব্যক্তি।
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব তাজিয়া মিছিলে এবার কোনও ছুরি, চাকু বা ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে রাজধানীর অনেক জায়গায় ব্লেড দিয়ে নিজের বুক ক্ষত-বিক্ষত করতে দেখা গেছে শিয়া অনুসারীদের।
/আরজে/এসএনএইচ/