ব্রিকস-বিমসটেক সম্মেলনে অংশ নিতে আসন্ন ভারত সফরের আগে সাক্ষাৎকারটি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্ক সম্মেলন থেকে ভারত সরে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য কারণটা পুরোই আলাদা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরে আসার প্রধান কারণ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে পাকিস্তানের ভিত্তিহীন সমালোচনা। ওই বিচারে জামায়াতে ইসলামীর প্রায় এক ডজন নেতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আমার ওপর ব্যাপক চাপ রয়েছে। কিন্তু আমি বলেছি, সম্পর্ক থাকবে। আমরা পারষ্পারিক বিরোধ মীমাংসা করে নেবো।’
সূত্র : দ্য হিন্দু।
/এআরএল/