প্রধানমন্ত্রী তার বিবৃতিতে ২৬টি চুক্তির কথা উল্লেখ করেন। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব বলেন, একটি চুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছিল এবং শেষ মুহূর্তে সেটির মীমাংসা হয়।
অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক-সেতু, রেল ও জলপথ যোগাযোগ, সুমদ্র সম্পদ, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য ওয়ান বেল্ট ওয়ান রোড বিষয়ক সমঝোতা স্মারক, রোড ও টানেল কাঠামো চুক্তি, ইকোনোমিক ও টেকনিক্যাল সহযোগিতা চুক্তি, দাসেরকান্দি সুয়ারেজ টার্মিনাল কাঠামো চুক্তি, মেরিটাইম সহযোগিতা সমঝোতা স্মারক, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সমঝোতা স্মারক, তথ্য প্রযুক্তি খাতে দু'টি সমঝোতা স্মারক, সন্ত্রাববাদ দমন বিষয়ক সমঝোতা স্মারক, প্রোডাকশন ক্যাপাসিটি সংক্রান্ত কাঠামো চুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক চুক্তি।
/এসএসজেড/এআরএল/