দ্রুত বিচার হবে বদরুলের: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যলয় ক্যাম্পাসে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

খোদেজা আকতার নার্গিসের হামলাকারী বদরুলর আলমকে শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার বিকালে রাজধানীর ফার্মগেটে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ক্যাম্পাসে নবম জাতীয় শিক্ষার মান উন্নয়ন সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে যে ছেলে হত্যাচেষ্টা করেছিল তাকে আমরা ধরেছি।চার্জশিটও দেওয়া হয়েছে। অবশ্যই বিচার হবে। দেশের মানুষ দেখবে, এর বিচার কত দ্রুত হয়।

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে কোনও ক্রিমিনাল, সন্ত্রাসীর ঠাঁই হবে না।

উল্লেখ্য, ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পারে নার্গিসকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয় বদরুল আলম।

/এইচকে/