স্বীকৃতি বাস্তবায়িত না হওয়ার কথা চিন্তাই করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু বিতর্ক সামনে আসায় অতীতে কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের স্বীকৃতি প্রদানের বিষয়টি থমকে গেলেও সরকার এ বিষয়ে তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের বলেন, ‘স্বীকৃতি বাস্তবায়িত হবে না, এমনটা আপনারা চিন্তাই করবেন না।’ 

seminar

সোমবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিউটে আয়োজিত কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ‘কওমি মাদ্রাসার শিক্ষাসনদ: গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে স্বররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

আসাদুজ্জামান খাঁন কামাল প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টি গৃহিত সিদ্ধান্ত। এ ব্যাপারে সবাই একমত।’

মাওলানা মাসঊদের নেতৃত্বে স্বীকৃতির বিষয়ে এগিয়ে আসা আলেমদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম ও আলেমভক্ত মানুষ। আজ তার হাতে বাংলাদেশ। আপনাদের লাখ লাখ শিক্ষার্থীদের স্বীকৃতি বাস্তবায়িত হবে না, এমনটা আপনারা চিন্তাই করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এ দেশের আলেম উলামার কথা সবসময় চিন্তা করেন।’

স্বীকৃতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু এ বিষয়ে ওয়াদাবদ্ধ, সুতরাং কওমির স্বীকৃতির দাবি অপূরণীয় থাকবে না।’  

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আপনারা সবাই মিলে ইসলামের পক্ষে দাঁড়ান। আমাদের সন্তানরাই এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়, আরও এগিয়ে যেতে পারে তাই আমরা মনে করি স্বীকৃতিটির প্রয়োজন রয়েছে। সবাই একত্র হয়ে কাজটি করুন।’

মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব-এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আরিফ উদ্দীন মারুফ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আসআদ আল হুসাইনী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আইয়ুব আনসারী, মুফতি আবদুর কাইয়ুম খান, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আবদুল হাই, মাওলানা আতাউর রহমান আরেফী প্রমুখ।

/এসএ/