বনানীতে ১৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে রাজউক

রাজউকরাজধানীর বনানী আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগে মঙ্গলবার ১৫টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে গাড়ির শোরুম, ওয়ার্কশপ ও গ্যারেজও রয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান বনানী আবাসিক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ২/৩ নম্বর সড়কের বাইতুল মাল অটো, এঅ্যান্ডএ অটোমোবাইল, ২/২ নম্বর সড়কের এক্সক্লুসিভ কার, এনএস কার গ্যালারি ও মজিবর অটোমোবাইলসহ আশপাশের সড়কের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয়েছে কয়েকটি ওয়ার্কশপ ও গ্যারেজও। এ ছাড়া ফুটপাতের ওপর নির্মিত পাঁচটি দোকান ও তিনটি বাগানও অপসারণ করা হয়েছে।

/ওএফ/এআরএল/

আরও পড়ুন: 

রিজার্ভ থেকে ঋণ নেবে সরকার