বাংলা ট্রিবিউন বৈঠকি

‘সুযোগকে সক্ষমতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে’

মোস্তাফিজুর রহমান

 

চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরকে বিবেচনায় নিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তারা বলছেন, এই সফর ও পাস্পরিক চুক্তিগুলোর মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে চীন বাংলাদেশ সম্পর্ক এবং বাংলাদেশকে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

বৈঠকিতে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চীনের আমদানি এখন ১৭শ’ বিলিয়ন ডলারের ওপরে। সে জায়গায় বাংলাদেশ ঢুকতে পারলে সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নতুন উচ্চতায় বাংলাদেশ-চীন সম্পর্ক ’ শীর্ষক এই বৈঠকিতে এ কথা বলেন।

তিনি আরও বলেন, গার্মেন্টস রফতানির বড় জায়গা আমাদের আছে। আমরা ওই বাজারে ভালমতো ঢুকতে পারিনি। বিনিয়োগ আকর্ষণটাকে এখন ধরতে হবে। সক্ষমতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে এবং পাশাপাশি সতর্কতার ব্যাপার আছে।

বৈঠকিতে উপস্থিত আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতা, কূটনীতিক ও অর্থনীতিক বিশ্লেষকরা।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, চীনের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব তৌহিদ হোসেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও  ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সদস্য শামা ওবায়েদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/