শিশুটির মামা বাংলা ট্রিবিউনকে জানান, তার ভাগনি স্থানীয় একটি স্কুলে পড়ার পাশাপাশি বাসার অদূরে একটি মসজিদে আরবি পড়তে যেত। রবিবার বিকাল চারটার দিকে আরবি পড়ে ফিরে আসার পথে স্থানীয় এক দুর্বৃত্ত জোর করে পার্শ্ববর্তী একটি ফাঁকা বাড়িতে নিয়ে এ নির্যাতন চালায়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলে রক্তাক্ত শিশুটিকে নিয়ে তিনি দ্রুত ঢামেকে আসেন।
তিনি আরও জানান, শিশুটির জন্মের পর তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে নানীর বাড়িতে মায়ের সঙ্গেই থাকে সে।
শাজাহানপুর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন এসআই বাচ্চু মিয়া।
/এইচকে/