ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, কলেজের বাবুর্চি রুজাতুল ইসলাম (৩০) ও তার সহকারী রাকিবুল ইসলাম (২৫)।
কলেজের শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, বিকাল সাড়ে চারটার দিকে বাবুর্চি রুজাতুল ও তার সহকারী রাকিবুল রান্নার কাজ করার সময় হঠাৎ করে স্টোভ চুলার বিস্ফোরণ ঘটে। পরে তাদেরকে বিকাল সাড়ে ৫টায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বাবুর্চির শরীরের ৩৮ শতাংশ এবং সহকারীর পুরো শরীর পুড়ে গেছে।
/এআইবি/এআর/