মক্কার পবিত্র হেরেম শরীফে হুতি বিদ্রোহীদের মিসাইল আক্রমণের ঘটনায় উদ্যোগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, মুসলিম উম্মার বিশ্বাস ও সংহতির প্রতীকের ওপর এ ধরনের আক্রমণে চরম নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবের দুটি পবিত্র মসজিদ রক্ষার জন্য সৌদি সরকার ও দেশটির জনগণের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার।
/এসএসজেড/এমডিপি/টিএন/