প্রাণের আলোয় দীপনকে স্মরণ

দীপন স্মরণসভায় বক্তারা

‘দীপনের আলোতে প্রাণময়’ শিরোনামে প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে স্মরণ করলেন দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও শিক্ষকরা। সোমবার বিকালে দীপন স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-ছাত্র মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, দীপনকে হত্যা করে মুক্তমত প্রকাশের স্বাধীনতা নিশ্চিহ্ন করতে চেয়েছিল উগ্রবাদী ও জঙ্গিরা। কিন্তু তারা সফল হয়নি। সারাবিশ্ব এই উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ একত্র হয়ে প্রতিবাদ করছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষকেও তাই করতে হবে।

বিকাল ৪টায় শুরু হওয়া এই স্মরণসভায় উপস্থিত ছিলেন, ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখিকা সেলিনা হোসেন, প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় প্রমুখ।

/এআরআর/টিএন/  

আরও পড়ুন: ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে দীপন ও টুটুলের পরিবার