কারাগারে ফুলেল শ্রদ্ধায় চার নেতাকে স্মরণ

পুরনো কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাজেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হাসানুল হক ইনু, অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ মস আরেফিন সিদ্দিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ কারা কর্মকর্তারা ও জাতীয় চার নেতার স্বজনরা।পুরনো কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

এসময় তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর পরিদর্শন শেষে জাতীয় চার নেতার স্মৃতি নিয়ে 'মৃত্যুঞ্জয়ী মহাপ্রাণ' শীর্ষক আলোচনা সভায় অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।পুরনো কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

 

 

উল্লেখ্য পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কে চলছে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জেল হত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার দুর্লভ ১৪৫টি আলোকচিত্র প্রদর্শিত হবে এতে।  মঙ্গলবার (১ নভেম্বর) উদ্বোধন হওয়া পাঁচদিনের এই প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে ২২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কারাগার অভ্যন্তরে সাধারণ জনগণ প্রবেশের সুযোগ পাবে। ১০০টাকার টিকেটের বিনিময়ে দুর্লভ আলোকচিত্রের পাশাপাশি বঙ্গবন্ধু জাদুঘর ও চার নেতার জাদুঘর দেখা সুযোগ পাওয়া যাবে। এছাড়া কারাগারের বেশ কিছু স্থাপনা ও বন্দিদের সেল দেখার সুযোগ পাবেন আগত দর্শনার্থীরা। মূল ফটকের পাশেই রয়েছে টিকিট কাউন্টার।

/আরজে/এফএস/