বৃহস্পতিবার বিকালে তার টুইটার একাউন্ডে দেওয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়া বলেন, ‘আমরা সরকার পরিচালনার সময় মোটা চালের দর ২০০৭ সাল পর্যন্ত কেজিপ্রতি ১৪-১৫ টাকায় সীমিত রেখেছি। কখনও একটু দাম বাড়লে বা অনটনের সময়ে আমরা হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্যের পাশাপাশি কম দামে চাল খোলাবাজারে বিক্রি বা ওএমএস চালু করেছি। তাতে গরীবরা ৫ কেজি পর্যন্ত চাল কমদামে কিনতে পারতো।’
খালেদা জিয়া লিখেন, ‘এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করে সেই কার্ড শাসকদলের স্বচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে চলছে হরিলুট। গরীবেরা বঞ্চিত হচ্ছে। গরীবের মুখের গ্রাস এভাবে কেড়ে নিয়ে লুটে খাওয়ার সুবিধা বিনাভোটের সরকার করে দিয়েছে। আমরা নিন্দা জানাই।’
/এসটিএস/এআর/