মেয়ে ও ছেলেশিশুরা অতীতের তুলনায় বেশি নির্যাতনের শিকার হচ্ছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, বখাটের দ্বারা উত্ত্যক্ত হচ্ছে, ছেলেরাও নির্যাতিত হচ্ছে। যে বিষয়ে উদ্বিগ্ন ভয়াবহ নৃশংসতা হচ্ছে। তুচ্ছ কারণে হত্যা করা হচ্ছে। এটা সবচেয়ে উদ্বেগের। বাংলা ট্রিবিউন আয়োজিত শিশু নিরাপত্তা বিষয়ক বৈঠকিতে সেভ দ্য চিলড্রেন এর ডিরেক্টর চাইল্ড প্রটেকশন লায়লা খন্দকার একথা বলেন। তিনি আরও বলে, যিনি নির্যাতন করেন পরিবারের মধ্যে তারা কিন্তু অযথায় শিশুদের কাছাকাছি হওয়ার তাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করে। সেটা মাথায় রাখতে হবে।
ক্রমশ অনিরাপদ হয়ে উঠা শিশুদের বিষয়ে বাংলা ট্রিবিউনে চলছে বৈঠকিতে। উদ্বিগ্ন অভিবাবক, শঙ্কায় সমাজবিদরা। দেশের প্রশাসন, শিশু নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষক, মনোরোগ বিশেষজ্ঞ এবং অভিবাবকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর চাইল্ড প্রটেকশন লায়লা খন্দকার, সঙ্গীতশিল্পী ও অভিবাবক সামিনা চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টেগেইশন বিভাগের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান, হ্যালো বিডি’র শিশু সাংবাদিক পৃথা প্রণোদনা এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।
/ইউআই/এফএএন/