বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্রতিনিধি দলের রবিবার টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হন। আর ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
/সিএ/এমডিপি/