ভর্তি পরীক্ষার জন্য বেরোবি ৯-১৭ নভেম্বর ছুটি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯-১৭ নভেম্বর পর্যন্ত সব বিভাগের ক্লাস ছুটি থাকেব। আর ১২-১৭ নভেম্বর পর্যন্ত সব বিভাগের পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হলেছ, ১২-১৭ নভেম্বর পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

১৩-১৭ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন ভেন্যুতে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd A_ev http://brur.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত হেলপলাইন ০১৫৫৮১৩৬৮১৪ ও ০১৫৭২২৯২১৫ নম্বরে ফোন করেও জানা যাবে। খবর বাসস।

/এসটি/