সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানকে সপরিবারে আত্মসমর্পণের নির্দেশ

এম মোর্শেদ খান

অর্থপাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানকে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত জুনে অর্থপাচার মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না এবং কেন এ মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

এর আগে ‘মানি লন্ডরিং’ নিয়ন্ত্রণ আইনে ২০১৩ সালে দুর্নীতি দমন কমিশন মোর্শেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ২০১৫ সালের জুলাই মাসে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়।

সেখানে বলা হয়, ওই ঘটনায় কোনো মানি লন্ডারিং হয়নি। ওই চূড়ান্ত প্রতিবেদন ১৫ এপ্রিল বিচারিক আদালত গ্রহণ করলে এই তিনজন অভিযোগ থেকে অব্যহতি পান। 

/ইউআই/এসটি/