বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় সব ধরনের পোস্টার-ব্যানার নিষিদ্ধ





জাতীয় স্মৃতিসৌধমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না। বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে এ বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে সাভারে আমিনবাজার এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সব ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে হবে।
১৩ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের নিষেধ মহান বিজয় দিবস উদযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নকাজে সাভার জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ প্রবেশ বন্ধ থাকবে।
/এসএমএ/এমএনএইচ/