বৃহস্পতিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘১০ নভেম্বর নূর হোসেন দিবস’ উপলক্ষে নূর হোসেন স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের স্বকীয়তা হারিয়ে এখন বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিদেশিদের ক্ষমতার পালাবদলে এ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আশা করছে। ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। তারা এখন আর জনগণের ওপর ভরসা করতে পারছে না। যার কারণে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়ার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ ব্যর্থ আশা কখনও পূরণ হবে না।’
ক্ষমতার লোভে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য গায়ে পেট্রোল ঢেলে মানুষ মারতেও দ্বিধাবোধ করছে না। তারা বুঝতে পেরেছে জনগণ বহুকাল আগে তাদের প্রত্যাহার করেছে। যার কারণে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ নূর হোসেন যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেটি বাস্তবায়ন করে চলেছেন ঠিক তখন খালেদা জিয়া সেটি নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত হয়েছে। হাজার হাজার মানুষকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারছে। তাদের এসব কার্যক্রমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে
হবে।’
নূর হোসেন স্মৃতি সংসদের সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ প্রমুখ।
আরও পড়ুন:
দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর
/আরএআর/বিটি/