জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রিপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার, লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার ও প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া। সভার শুরুতে জুরি বোর্ডের সদস্যরা সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার প্রবর্তিত হয়। কুয়েতের আর্থিক সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার। যা একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড এই পুরস্কার প্রাপ্তির জন্য জমা দেওয়া শতাধিক আবেদনপত্রের ভেতর থেকে যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করে।
/পিএইচসি/এমএনএইচ/