মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ ও শাস্তিসহ ছয়দফা দাবি পূরণের জন্য তিনদেন আলটিমেটাম দিয়েছেন আন্দোলন শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দারি পূরণ না হলে শিক্ষার্থীরা সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছেন।
আন্দোলনের সমন্বয়ক মানিক লক্ষিট বলেন, দাবি মেনে না নিলে তারা ১৫ নভেম্বর সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে।
এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ শুরু হয়। তাদের সঙ্গে এই কর্মসূচিতে কয়েকটি সংগঠনও যোগ দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৮ ঘণ্টা পর শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর অন্যতম, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রীর অপসারণ ও দৃষ্ঠান্তমূলক শাস্তি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠন, বিচারবিভাগীয় তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া।
শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান প্রতিবাদকারীরা। প্রতিবাদকারীদের অভিযোগ, মন্ত্রী ওই হামলার পেছনে ইন্ধন দিয়েছেন। তার পদত্যাগের দাবি জানিয়েছে প্রতিবাদকারীরা।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে গত ৩০ অক্টোবর নাসিরনগরের অন্তত ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে কয়েক দফায় সন্দেহভাজন হামলাকারীদের অনেকে গ্রেফতার করা হয়েছে।
/এআরআর/এসটি/