কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কাতার সরকার অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে সেদেশ ত্যাগ করতে বলেছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘এ সময়ের মধ্যে অবৈধভাবে অবস্থান করা বিদেশিরা কাতার ছেড়ে গেলে কোনও জরিমানা দেওয়া লাগবে না, এবং তারা পুনরায় কাতারে প্রবেশ করতে পারবেন। কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদের মধ্যে দেশত্যাগ না করলে, তাদের বিরুদ্ধে জেল ও জরিমানা শাস্তি হতে পারে।’
রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, ‘এপর্যন্ত প্রায় দু’শো বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় কাতার ত্যাগ করেছেন। আরও এক হাজার তিনশো জনকে আমরা ট্রাভেল পারমিট ইস্যু করেছি, যাতে করে তারা নির্বিঘ্নে কাতার ত্যাগ করতে পারেন।’
তিনি বলেন, ‘অন্যান্য দেশগুলোর অবৈধ অবস্থানকারীরাও কাতার ত্যাগ করছে।’
উল্লেখ্য,বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি কাতারে আছেন। এছাড়া, প্রতি মাসে ৮ হাজার থেকে ১০ হাজার বাংলাদেশি কাতারে যাচ্ছেন।
এসএসজেড/এপিএইচ/