রবিবার বাংলাবান্ধা দিয়ে আসবেন ভারতীয় হাই কমিশনার

ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আগামীকাল রবিবার ফুলবাড়ি-বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবেন। রবিবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে তার বাংলাদেশে পৌঁছানোর কথা। ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশন সূত্র আরও জানান, পরে হাই কমিশনার সন্ধ্যা ৬টার দিকে রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি রংপুরের রামকৃষ্ণ মিশনের নতুন একটি তিনতলা ভবন নির্মাণের জন্য চেক হস্তান্তর করবেন।
একই সঙ্গে সন্ধ্যা ৭টার দিকে ভারতীয় রাষ্ট্রদূত রংপুরের চেম্বার অব কর্মাসের (আরসিসিআই) অফিস যাবেন। সেখানে আরসিসিআই সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।


/এমও/