আহত মৌসুমী আক্তারের গ্রামের বাড়ি ভোলায়। তারা বাবা আবদুর রউফ ঝাল মুড়ি বিক্রেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমীর সঙ্গে একই এলাকার সজীবের আড়াই থেকে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী হায়দার মৌসুমীকে প্রেমের সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল। মৌসুমী এ প্রস্তাবে রাজি না হওয়ায় হায়দারের বোন মাদক ব্যবসায়ী ও পুলিশের সোর্স ফাতেমা ওরফে ফতে আজ দুপুরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।
সজীব ও মৌসুমীর বাবা আবদুর রউফ বলেন, মৌসুমী প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় হায়দার ও তার বোন ফাতেমা কয়েক দিন ধরে তাদের মারধরের হুমকি দিয়ে আসছিল। আজ দুপুরে ফাতেমা বাসা থেকে মৌসুমীকে তার প্রেমিক সজীব ডেকেছে বলে বাসা থেকে নিয়ে বটতলায় নিয়ে যায়। এরপর মৌসুমীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ফাতেমা। তাকে উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যায় মৌসুমীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
/এআইবি/এমডিপি/