প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘৪৫ বছরের বাংলাদেশে সরকার এখনও সংখ্যালঘুদের সুরক্ষা করতে পারেনি। সরকারকে হয় সংখ্যালঘুদের সুরক্ষা করতে হবে নয়তো ব্যর্থতা স্বীকার করতে হবে। সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার নাটক আর চলতে দেয়া হবে না। সাম্প্রতিক যে হামলাগুলো হচ্ছে সেগুলো আওয়ামী লীগের অন্তদ্বন্দ্বের ফসল। আমরা কেন আপনাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবো?’
তারা আরও বলেন, ‘গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাওতাল পল্লীতে আগুনের বিভীষিকায় আড়াই হাজার বাড়ি পুড়ে ছাই হলো। সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। হিন্দু সম্প্রদায়কে মালাউন বলে গালি দেওয়া মন্ত্রী ছায়েদুল হক এখনও বহাল তবিয়তে আছেন। তার মতো নির্লজ্জ মন্ত্রী পৃথীবিতে আর নেই। তার উচিৎ ছিলো স্বেচ্ছায় পদত্যাগ করা।’
সনাতন ধর্মারম্বিদের কটুক্তির কথা বিবেচনা করে ছায়েদুল হককে অবিলম্বে মন্ত্রীপরিষদ থেকে বহিস্কারের দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজক সংগঠনের সভাপতি মিঠুন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দেব দুলাল সাহা, শিপ্রা দত্ত, সুনীল মল্লিক, সুভাস বড়াল, রুমেল হাওলাদার প্রমুখ।
/আরএআর/এসএনএইচ/