পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বিকেল ৫টার দিকে ১০ বছরের ছেলে শাহরিয়ারকে নিয়ে নিজ বাসা থেকে ডেমরাতেই বাবার বাসায় যাচ্ছিলেন ডলি আক্তার। এসময় রহমত রোডের ২০ নাম্বার বাসায় গ্রাউন্ডে প্রবেশ করছিল একটি মাইক্রোবাস। কিন্তু হঠাৎ গাড়িটি পিছিয়ে রাস্তায় চলে এলে ধাক্কায় আহত হন ডলি। স্থানীয় লোকজন ও তার আত্মীয়রা ডলিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, ডলি আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। নিহতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শহীদুল বলেন, আমরা মাইক্রোবাসটি আটক করেছি। তবে চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
/আরজে/এইচকে/